Dr.Kamruzzaman

find what you’re looking for

Tag: Values

বাংলা থেকে হারিয়ে যাওয়া মূল্যবোধ!!

আধুনিক যুগ একটি পরিবর্তনের যুগ। দ্রুত পরিবর্তন হয়ে গেছে সৌরজগতের এ ছোট পৃথিবীটি। আর যেটুকু আছে সেটুকুও ভবিষ্যতে আরো ব্যাপক পরিবর্তন অপেক্ষা করছে। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা হয়ে যাচ্ছে বড্ড অচেনা। ইতিমধ্যে দেশীয় বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। অবকাঠামোগত নানা দিকেরও পরিবর্তন সাধিত হতে চলেছে। আর মানব—জীবনের সবচেয়ে বড় দিক হলো মানুষের নৈতিকতার পরিবর্তন। ন্যায় এবং অন্যায় বিভাজনে মানুষ এখন বড়ই দ্বিধান্বিত। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাটা এখন বড়ই দুষ্কর। দেশে কোন্টা আলো আর কোন্টা অন্ধকার সেটার পার্থক্য করাও বড় কষ্টকর। সততার আলো যেন মানুষের চক্ষুকে এখন ঝলসে দিচ্ছে।

বাংলা থেকে হারিয়ে যাওয়া মূল্যবোধ!!

১৭৯৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। এ বিপ্লবের পেছনে দুটি সামাজিক উপাদান বড় প্রভাব ফেলেছিল। এর মধ্যে সামাজিক  মূল্যবোধ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফরাসি সমাজ ও রাষ্ট্র এ সময় নীতিহীনতায় জর্জরিত হয়ে পড়েছিল। সামাজিক বৈষম্যের কারণে দেশে দারিদ্র্য বেড়ে গিয়েছিল। ফলে সমাজে অস্থিরতা মারাত্নক আকার ধারণ করেছিল। সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে গিয়েছিল। সময়ের ব্যবধানে সমাজের মুক্তিকামি জনতা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা নীতিহীনতার বিরুদ্ধে আপোষহীন ভূমিকা প্রদর্শন করেছিলেন। মূল্যবোধ উপাদানটি এ সময় ফরাসি সমাজে আপোষহীনতায় রুপান্তরিত হয়েছিল।

জাতীয় মূল্যবোধ এখন নির্বাসিত