Dr.Kamruzzaman

find what you’re looking for

Tag: শোকাবহ আগস্ট মাসের আহ্বান

শোকাবহ আগস্ট মাসের আহ্বান

১৯৭৩ সালের সেপ্টেম্বর মাস। জোট—নিরপেক্ষ ৭৩ জাতি (ন্যাম) শীর্ষ সম্মেলন। ভেন্যু, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। উপস্থিত হন সদ্য স্বাধীন বাংলাদেশের গর্বিত স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের কিং ফয়সাল, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফি। এরা ছিলেন স্ব স্ব দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। কিন্তু সময়ের ব্যবধানে এসকল নেতাকেই ঘাতকের নির্মম আঘাতে নিহত হতে হয়েছে। ১৯৭৫ সালে কিং ফয়সাল ঘাতকের হাতে নিহত হন। ঘাতক দূরের কেউ ছিলনা।