মহানবী (স.) মাতৃভূমিকে অনেক ভালবাসতেন
ইসলামের দৃষ্টিতে বিশ্বের সকল মানুষই আল্লাহর গোলাম বা বান্দা। আর আল্লাহর বান্দা হিসেবে সকল মানুষ সমান ও স্বাধীন। তাই কোনো মানুষকে নিজের অধিনস্ত দাস মনে করা সমিচীন নয়। জন্মগতভাবে প্রতিটি মানুষই স্বাধীন সত্তার অধিকারী। ইসলাম এ স্বাধীনতাকে মানুষের জন্মগত অধিকার বলে মনে করে। আল্লাহ তায়ালা মানুষকে স্বাধীন করেই সৃষ্টি করেছেন। প্রত্যেকটি মানুষ মাতৃগর্ভ থেকে স্বাধীনভাবেই জন্মগ্রহণ করে। নবীজি (সা.) বলেছেন: ‘প্রত্যেকটি নবজাতক তার স্বভাবধর্মে জন্মগ্রহণ করে থাকে। অতঃপর তার পিতা—মাতা তাকে বিভিন্ন আদর্শে শৃঙ্খলিত করে ফেলে।’ (বুখারী ও মুসলিম)।