২৬ মার্চ ১৯৭১ থেকে ২৬ শে মার্চ ২০২১। সময়সীমা সুদীর্ঘ অর্ধশতাব্দীকাল। ৫০ বছরে উপনিত হলো বাংলাদেশের বয়স। ২৬ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ পালন করল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৭ থেকে ২৬ শে মার্চ এ ১০দিন ছিল সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা। ভারতের প্রধানমন্ত্রী নরে›ন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও ভুটানের প্রধাানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং সুবর্ণজয়ন্তীর দশদিনের এ অনুষ্ঠানমালায় স্বশরীরে যোগ দেন। আর ভিডিও বার্তায় যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা হলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্টে্রর প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন, বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, বৃটেনের প্রিন্স চার্লস, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াা আরও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আলজেরিয়া, বুলগেরিয়া, বসনিয়া—হার্জেগোভিনা, কিউবা, গ্রীস, ইরাক, কসবা, মন্টিনিগ্রো, মোনাকো, মালয়েশিয়া, কাতার, সার্বিয়া, ইতালি, অস্টি্রয়া, ইথিওপিয়া, ইউরোপিয়ান কাউন্সিল, উত্তর কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জাম্বিয়া, পোল্যান্ড, মিশর, ফিলিস্তিন, থাইল্যান্ড, ইউক্রেন ভিয়েতনাম, লাওস, মঙ্গোলিয়া, ফিলিপাইন, সুইচ ফেডারেশন, জর্জিয়া, এেন্তোনিয়া ও চেক রিপাবলিকের নেতারা